ধান-চাল সংগ্রহ
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা কার্যক্রমের মধ্য দিয়ে প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে বৃহস্পতিবারের সকাল। স্থানীয় সংসদ সদস্য আব্দুস সাত্তার হাজিরহাট খোলা ঈদগাহ মাঠের নবনির্মিত সীমানা প্রাচীর উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধন শেষে তিনি খালিশা চাপানি আইনুল হক ফাজিল ডিগ্রি মাদরাসা ও খালিশা চাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, শিক্ষার গুণগত মান এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পাশাপাশি সিন্দুরটার এলাকার কাঁচা সড়কে মাটি ফেলে সংরক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন, যা স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, খালিশা চাপানি ইউনিয়ন বাইতুল মাল সেক্রেটারি মাওলানা মোনাব্বুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অপরাধ পর্যালোচনা সভা
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়ে গেল মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ (ক্রাইম) পর্যালোচনা সভা। কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়ে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
বিশেষ করে পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা ও কল্যাণ নিশ্চিত করা এবং জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনের গতি আরও বেগবান করার লক্ষ্যে কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়।
খেলাধুলা সামগ্রী বিতরণ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাটুয়াভাঙ্গা পাঁচলগোটা আলিম মাদরাসার মাঠে খেলাধুলা সামগ্রী জার্সি বিতরণ করেছে সৌদি প্রবাসি মোঃ ইমাম হোসনের সৌজন্যে। বৃহস্প্রতিবার (২১ মে ) বিকালে পাটুয়াভাঙা পাঁচলগোটা, জড়িরপাড়, পাড়িয়াপাড়া, শিমুলিয়া ও বন্দিগাহ যুবকদের মাঝে আয়োজিত অনুষ্ঠানে ও এলাকায় যুবকরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম পরিচালনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিজি ডেন্টাল হাসপাতালে পরিচালক ডেন্টাল সার্জন ডাঃ জিয়া উদ্দিন টিটু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, হাসান ইংলিশ একাডেমি পরিচালক মেহেদী হাসান, মাওলানা হাবিবুল্লাহ ও কামাল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত ৯ নং ওয়ার্ড সেক্রেটারি জাহাঙ্গীর আলম, তালহা, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।
সম্মাননা
রাজার হাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভূমি অফিসের সভাকক্ষে এ অনুষ্ঠানে কানুনগো মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। তিনি বলেন ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং নিয়মিত ভূমি কর পরিশোধের গুরুত্ব তুলে ধরেন। ভবিষ্যতে ভূমি করদাতাদের আরও বড় পরিসরে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে। পাশাপাশি সেবা গ্রহণকারীদের আরও সচেতন হওয়ার জন্যও আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।
চাল ও গম সংগ্রহের উদ্বোধন
পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে পঞ্চগড় এম আর কলেজ রোডে সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা।
এসময় সদর উপজেলা খাদ্য কর্মকর্তা জাকারিয়া আহমেদ,সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা হাসনাত জ্জামান,পিপি এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,সাবেক পিপি এ্যাডভোকেট আদম সুফি,চেম্বার অব কমার্সের সভাপিত ও ব্যবসায়ী শরিফ হোসেনসহ মিলার ও কৃষকরা উপস্থিত ছিলেন।
জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
বাহুবল (হবিগঞ্জ) : গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এ সংক্রান্ত কার্যক্রম আরও কার্যকর করতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বয়ে একটি পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাহুবল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। তিনি বলেন, গ্রাম আদালতকে জনগণের দোরগোড়ায় বিচার সেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।