মেহেরপুর সংবাদদাতা : সংসদ সদস্য ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত অসুস্থ ছেলে ও মেয়ের মাঝে অনুদান চেক বিতরণ করেন। সকাল ১০ টার সময় মেহেরপুর সদর উপজেলা নিজস্ব হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব বাবলু সূত্রধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর মুজিবনগর ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইকবাল হুসাইন সহ উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। মোট সুবিধা ভোগির ২৬ জন এক লক্ষ ৮৩ হাজার টাকার চেকের অনুদান অসহায় গরিব মানুষের মাঝে বিতরণ করেন।