ধামরাইয় (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে আশ্রায়ন প্রকল্পের ঘর এখন বেশি দামে বিক্রির হিড়িক চলছে।

জানাগেছে, ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জু নালাই গ্রামে গাবাড় পাড়া আশ্রয়ন প্রকল্পে সরকারী সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের তদারকি না থাকায় গোপনে মোটা অংকের টাকার বিনিময়ে ঘর বেচা কেনার মহোৎসব চলছে। এদিকে গাবাড় পাড়া আশ্রয়ন প্রকল্পে ৮ টি ঘর সম্প্রতি বিক্রি হয়েছে। আনোয়ার হোসেন আড়াই লাখ টাকায়, সুফিয়া ১ লাখ ৬০ হাজার টাকায়, হাসি ২ লাখ টাকায়, শাহীন ১ লাখ ৫০ হাজার টাকায়, শাজাহানের মেয়ে ১ লাখ ৮০ হাজার টাকায়, শমসের ১ লাখ ৭০ হাজার টাকায়, সেলিম ২ লাখ টাকায় ও সেলিমের ভাগনি হাফসা ২ লাখ ৫০ হাজার টাকায় আশ্রয়নের ঘর ক্রয় করে অবৈধ ভাবে বসবাস করছে। এভাবেই সরকারী আশ্রয়ন প্রকল্পের পাকা ঘর গোপনে বিক্রি হলে ও উপজেলা প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই। উল্লেখ্য থাকে যে এই আশ্রয়ন প্রকল্পের ঘর যাদের পাওয়ার কথা তারা পায়নি অন্যদিকে ঘর পেয়েছে বৃত্তশালীরা। যা অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

এ ব্যাপারে ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আল মামুনের সাথে একাধিক বার যোগাযোগ করে ও পাওয়া যায়নি।