নবাব সিরাজদ্দৌলা রোড়, চন্দনপুরা আবু ডেকোরেশনের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মুহাম্মদ তামিম জুনাইদ রাজিব দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাকে দেখতে তার বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি তার অসুস্থতার ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার আশু সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।