কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ মুরালিয়া গ্রামের বাসিন্দা ও কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আফসার ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে বুকের ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের প্রথম নামাজে জানাজা বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম কলেজ মাঠ (প্যারেড মাঠ) এলাকায় অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক ডাঃ এ কে এম ফজলুল হক, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক নাছির উদ্দীন এবং মরহুমের ছেলে মোহাম্মদ ইফতেখার।
জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাবেক চাকসু সাহিত্য সম্পাদক ফরিদ উদ্দীন, কুতুবদিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খান, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা হারুন অর রশিদ, সাবেক উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, আবু তৈয়বসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নামাযে জানাযায় ইমামতি করেন মরহুমের ভাগিনা মাওলানা মনির হোসেন।
শুক্রবার সকাল ১১টায় কুতুবদিয়া মুরালিয়া কমিউনিটি সেন্টার মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের ইন্তেকালে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।