চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জনতা শপিং সেন্টারের সামনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বাধ্যতামুলক ছুটিতে পাঠানো এমডি ও সিইও ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) সকাল ১০টায় “সাধারণ গ্রাহক ইসলাম ব্যাংক বাংলাদেশ” ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন অধ্যাপক আবু নাইম।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জামাল হোছাইন, মো: জায়েদ, খন্দকার মোহাম্মদ হোসেন, মাওলানা ওসমান গনি, জিয়াউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মো: আইয়ুবসহ কয়েকশ গ্রাহক।

বক্তারা বলেন, গ্রাহকের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এমডি ওমার ফারুক খানকে দ্রুত পুনর্বহাল করতে হবে।

বক্তারা অবিলম্বে বর্তমান এমডি জামাল উদ্দিন জসিমকে বহিষ্কার ও চেয়ারম্যান ড. জুবাইদুর রহমানের পদত্যাগ দাবি করেন। পাশাপাশি ব্যাংক লুটের অভিযোগে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং ইসলামী ব্যাংকে সরকারের অবৈধ হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানান বক্তারা।