মদন (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার হাওরাঞ্চল মদন উপজেলার শামীমা নাসরিন নামের এক নারী যুক্তরাজ্যের লন্ডনের কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। লন্ডনের লিটল ইলফোর্ড ওয়ার্ডে বসবাসরত শামীমা নাসরিন নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ৭ মে অনুষ্ঠিত ভোটে কাউন্সিলর পদে বিজয়ী হন। এ সংবাদ শুনে হাওরাঞ্চলের লোকজনের মধ্যে আনন্দ বিরাজ করছে। শামমী নাসরিন মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মদন পূর্বপাড়ার আরিফুর রহমানের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, শামীমা নাসরিন টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। বিশিষ্ট ব্যবসায়ী হালিম ফার্নিচারের স্বত্বাধিকারী আব্দুস সালাম খান (হালিম) ও মোর্শেদা খানম (শাহিন)-এর একমাত্র কন্যা তিনি। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের বড় বাশালিয়ায়। ২০২৪ সালে মদন পৌরসভার বাসিন্দা মোঃ গোলাম মাওলা খানের তৃতীয় পুত্র আরিফুর রহমান খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।