তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার তালা উপজেলায় গতকাল বুধবার ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা, চামড়া রক্ষণাবেক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা এবং এলপিজি গ্যাস বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভাগুলোতে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম, জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক, উপজেলা বিএনপির সেক্রেটারি শেখ শফিকুল ইসলাম, সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজীরা খাতুন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রাসেল রানা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, ধামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কালাম হোসেন, তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম হায়দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তাক ছাড় দেওয়া হবেনা, আমরা মাস্তান, গুন্ডা চাঁদাবাজদের দের কাছে তালার মানুষ কে পণবন্দী হতে দিতে পারি না।