পাবনা সংবাদদাতা
পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিক্ষামূলক ট্রমা সেন্টারের উদ্বোধন করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “দুর্ঘটনায় আহত রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে ট্রমা সেন্টারের বিকল্প নেই। এই পরিক্ষামূলক ট্রমা সেন্টার চিকিৎসকদের দক্ষতা বাড়াবে এবং রোগীদের উন্নত সেবা পেতে সহায়তা করবে।” তিনি আরও বলেন, “সরকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
উল্লেখ্য অধ্যাপক আবু তালেব মন্ডল এর নির্বাচনী ইশতেহারে আটঘরিয়ায় ট্রমা সেন্টার করার প্রতিশ্রুতি ছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এবং আটঘরিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রাণী। এছাড়াও উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহ, সাবেক উপজেলা আমীর হাফেজ আমীরুল ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র প্রার্থী মো. সাইদুল ইসলাম মোল্লা প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা ট্রমা সেন্টারের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং এর কার্যক্রমের সফলতা কামনা করেন।