সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। কল্যাণ সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধানসহ বাকি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পুলিশ সুপার সকল অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে ডিউটি করার জন্য নির্দেশনা প্রদান করেন। মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুৎ এর সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। এরআগে সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনসমূহ উপস্থাপন করেন।

প্রশিক্ষণ

হোসেনপুর (কিশোরগঞ্জ) : হোসেনপুরে উপজেলা পরিষদ হল রুমে সমবায় সমিতির টেকসই উন্নয়নে সমবায় ব্যবস্থাপনা ও আয়বর্ধন সংক্রান্ত ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৯ মে সকাল ১০টায় শুর হয়ে এ প্রশিক্ষণ বিকেল পর্যন্ত চলে। উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা প্রশিক্ষণ করামশালায় অংশ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত এব্য আয়বর্ধন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালা

ঝিনাইদহ : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানিকৃত পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। যথাযথ নিয়মে পশু জবাই, চামড়া ছাড়ানো এবং সঠিকভাবে লবণ ব্যবহার করে সংরক্ষণ নিশ্চিত করা গেলে এই মূল্যবান সম্পদের অপচয় রোধের পাশাপাশি দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হতে পারে। এ লক্ষ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে গত ১৮ মে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যথা নিয়মে পশু জবাই ও কুরবানির চামড়া সংরক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রকল্প বিষয়ক কর্মশালা

খাগড়াছড়ি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটএওচ) এর অধীনে খাগড়াছড়ি পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ মে বেলা ১১টায় খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় খাগড়াছড়ি পৌর সচিব পারভিন আক্তার এর সভাপতিত্ত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর প্রশাসক রুমানা আক্তার।

কর্মশালায় খাগড়াছড়ি পৌর সভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রকৌশলী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্মারকলিপি প্রদান

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প-এর শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকারসহ সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন দাবিতে মউশিক (মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম) শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ মে দুপুরে শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা চত্বরের সামনে মানববন্ধন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : সুন্দরগঞ্জ উপজেলায় কালবৈশাখীর তা-ব ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে পড়ে এসে শতাধিক ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান লন্ড ভন্ড হয়। রবিবার রাত ২ ঘটিকায় কালবৈশাখী ঘূর্ণিঝড়ে সুন্দরগঞ্জ পৌর এলাকার বালিকা উচ্চ বিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার ঘরবাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পৌর ৫ নং ওয়ার্ডে অনেক ঘরবাড়ির ক্ষতি হয় এবং অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। এছাড়া ঝিনিয়া, জরমনদী ও পৌর শহরের হুঁড়াভায়া খাঁ গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং উঠতি বোরো ফসল নুয়ে পড়েছে।

নারী উন্নয়নে ক্ষুদ্রঋণ বিতরণ

গৌরনদী (বরিশাল) : গৌরনদীতে সুবিধা বঞ্চিত, নারীদের আত্ম কর্মসংস্থানের জন্য জাতীয় মহিলা সংস্থার উদ্যোগ ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।

বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা গৌরনদী উপজেলা শাখা গত সোমবার উপজেলা সভা কক্ষে উপজেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আয়োজিত নারীদের ক্ষমতায়নে ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানে, গৌরনদী মহিলা সংস্থা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, ঋণ বিতরণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা, মোহাম্মদ সেকান্দার শেখ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, উপজেলা জাইকার প্রতিনিধ, মোহাম্মদ মেজবাহ উদ্দিন, প্রমুখ। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত ৪৫ জন নারীদের মাঝে ৫ হাজার টাকা করে ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।