হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)হিসেবে যোগদান করার পর থেকেই প্রশাসনিক দক্ষতা ও কঠোর তদারকির মাধ্যমে ভূমি সেবায় ইতিবাচক পরিবর্তন এনেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পৌরসভা প্রশাসক মোহসী মাসনাদ । তার উদ্যোগে নামজারি কার্যক্রমে গতি বেড়েছে,কমেছে সাধারণ মানুষের ভোগান্তি।

জানা যায়, বর্তমানে সরকারি নির্ধারিত খরচেই নামজারি সম্পন্ন করা হচ্ছে এবং মাত্র ১২থেকে ১৫দিনের মধ্যেই অধিকাংশ আবেদন গুলো নিষ্পত্তি করা হচ্ছে। ভূমি সংক্রান্ত মিসকেস গুলোও দ্রুত শুনানির মাধ্যমে সমাধান করা হচ্ছে, ফলে দীর্ঘদিনের (ভুমি সংক্রান্ত)জট একেবারেই কমে এসেছে। উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ জানান, আগের তুলনায় এখন অনেক সহজে এবং হয়রানি ছাড়াই সেবা পাওয়া যাচ্ছে। সিদলা গ্রামের সুমন মিয়া , পুমদীর গোলাপ মিয়া ও হলিমার খাইরুল ইসলাম বলেন, কাগজপত্র ঠিক ঠাক থাকলে এখন আর ভোগান্তি হয় না, অল্প সময়েই নামজারি হাতে পাচ্ছি। শুধু ভূমি সেবায় নয় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমেও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। বালু উত্তোলন, মাদক, ভোক্তা অধিকার, বাজার মনিটরিং এবং বৈশিক জ্বালানি চাপে পেট্রোল পাম্প গুলোতে অভিযান চালিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাত দিন পরিশ্রম করে গেছেন। অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ট্রাক্টর জব্দ, অর্থদণ্ড, মামলা দায়েরের পাশাপাশি মাদক ব্যবসায়ীদের কে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিশেষ করে বেপরোয়া বালুবাহী ট্রাক্টর ও ট্রলির কারণে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।