মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শিশু রামিসা ও আছিয়াকে দর্শন এবং হত্যার প্রতিবাদে ধর্ষক ও খুনিদের ফাঁসির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বৃহস্পতিবার বিকাল ৪টায় সিরাজদিখান উপজেলা মোড়ে সিরাজদিখান উপজেলা আমীর মাওলানা মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমীর মাওলানা আ জ ম রহুল কুদ্দুস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি,সাড়ি বদ্ধ ভাবে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে নেতাকর্মীরা রামিসা হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকে প্রধান অতিথির বক্তব্যে আ জ ম রুহুল কুদ্দুস বলেন, অনেক ত্যাগের বিনিময় আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে আমাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে হবে আমাদের সন্তানদেরকে আমরা নিরাপত্তাহীনতার রাখতে পারি না এভাবে আমরা চলতে দিতে পারি না, তিনি সরকারের উদ্দেশ্য করে বলেন, আপনারা যেভাবেই ক্ষমতায় আসছেন কিন্তু আমরা চাই না আপনাদের অতি দ্রুত পতন হোক, আপনারা আইন-শৃঙ্খলা রক্ষা করুন রং এই ধরনের খুনি ধর্ষকদের দ্রুত বিচারের ব্যবস্থা করুন। বিচারে কাল বিলম্ব করলে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। মানববন্ধন শেষে জেলা আমীরের নেতৃত্বে সিরাজদিখানে মোল্লাবাড়িতে তার কবর জিয়ারত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। জেলা কর্ম পরিষদ সদস্য খিদির আব্দুস সালাম, আহসানুল্লাহ মন্ডল, ডাক্তার ইব্রাহিম দেওয়ান, হেমায়েত উদ্দিন আহমেদ, সদর উপজেলা আমীর মোহাম্মদ নুরুল আমিন সিকদার, শ্রীনগর এর ভারপ্রাপ্ত আমীর মোহাম্মদ নুরুজ্জামান, এনসিপি নেতা মারুফ হোসেন মুকুট, সিরাজদিখান উপজেলা সেক্রেটারি মোহাম্মদ ওয়াসিম মিয়া ।
সিরাজদিখান (মুন্সগিঞ্জ) সংবাদদাতাঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে রামিসা ও আছিয়া ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে এবং জড়িত ধর্ষক-খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখা ও মুন্সিগঞ্জ জেলা শাখা।
আজ বৃহস্পতিবার বিকাল সারে ৪টায় সিরাজদিখান উপজেলার মোড় বাসস্ট্যান্ড সড়কে আয়োজিত এ মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজদিখান উপজেলা শাখা ও মুন্সিগঞ্জ জেলা শাখাসহ, জামায়াতের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হলে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর আ.জ.ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা একেএম ফখরুদ্দীন রাজী, মুন্সীগঞ্জ জেলা কর্র্মপষদ সদস্য খিদির আব্দুস সালাম, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোঃ মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা এনসিপি যুগ্ম-সমন্বয়ক এডভোকেট মারুফ হোসেন মন্টি, শ্রীনগর উপজেলা আমীর, নুরুল ইসলাম, সিরাজদিখান উপজেলা জামায়েত সেক্রেটারি মোঃ ওয়াসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা জামায়াত আমীর মাওলানা মোঃ কবির হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহফুজুর রহমান।
নোয়াখালী : রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে দিন দিন অপরাধের মাত্রা বেড়েই চলেছে। রামিসার পরিবারের নির্মম পরিণতি ও হতাশা সমাজকে এক চরম বার্তা দিচ্ছে। অবিলম্বে এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, এ ধরনের বর্বরতা শুধু একটি পরিবারকে ধ্বংস করে না, পুরো সমাজকে আতঙ্কিত ও ব্যথিত করে। আমরা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সমাবেশে নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করছি।
উন্নয়নকর্মী ফারজানা তিথি ও ব্যবসায়ী সুমন নূর বলেন, শুধু শাস্তি দিয়ে এই ব্যাধি দূর করা সম্ভব নয়।