বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরী সনের পবিত্র জিলহজ¦ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার জিলহজ¦ মাসের ১০ তারিখ পূর্ণ হওয়ায় ওইদিন বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হবে।

গতকাল সোমবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেটি সংবাদ মাধ্যমকে জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

তিনি বলেন, ২৯ জিলক¦দ, ১৮ মে সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪৪৭ হিজরী সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসক, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ¦ মাসের চাঁদ দেখা গেছে।

ধর্মমন্ত্রী বলেন, এমতাবস্থায় ১৯ মে থেকে ১৪৪৭ হিজরী সনের জিলহজ¦ মাস গণনা শুরু হবে। সেই প্রেক্ষিতে আগামী ১০ হিজরী, ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।