নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা, ১২শ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকাসহ এর সাথে জড়িত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশ। গতকাল শনিবার ভোরে শিবপুর থানার পুলিশ শিবপুর উপজেলার চন্দনদিয়া মধ্যপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ রিপন ভূঁইয়ার নিজ বাড়ি থেকে আটক করে তার জিম্মা থেকে ১০ কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার করে।