উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সলঙ্গা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও নি¤œআয়ের মানুষের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন জাতীয় সংসদ সদস্য এমপি রফিকুল ইসলাম খান।

গতকাল বৃহস্পতিবার সকালে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি রফিকুল ইসলাম খান বলেন, সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ এসেছে তা এই দারিদ্র্য জনগোষ্ঠীর তুলনায় অনেক কম। মানুষের চাহিদার শেষ নেই, তারপরও যারা পেয়েছে তারা অনেকটাই উপকৃত হবে। মানুষ মানুষের চাহিদা পূরন করতে পারে না। মানুষের চাহিদা পূরণ করতে পারে একমাত্র আল্লাহ তাআলা। এজন্যই আমাদেরকে আল্লাহ তাআলা কাছে সবকিছু চাইতে হবে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই ছোট আয়োজন।” এ সময় তিনি সুষ্ঠু ও স্বচ্ছভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা জামায়াতের আমীর ও ইউপি সদস্য রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।