সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা: পাবনার সাঁথিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মে সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জয়নুল আবেদীন রানা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কাশিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, রানার্স আপ হন আতাইকুলা উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নাড়িয়াগদাই উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী মিথিলা খাতুন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানা, আইসিটি অফিসার আল রিফাত, একাডেমিক সুপারভাইজার আব্দুর রাজ্জাক দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আধ্যাপক হাফিজুল ইসলাম, অধ্যাপক বেলাল হোসেন মনসুর আলম খোকন, আরিফুল ইসলাম জান্নাতুল ফেরদৌস, মাহমুদা খাতুন প্রমুখ।