পবিত্র হজ¦ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশী। মোট ১২৮টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। গতকাল শনিবার সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ¦ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ¦ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ¦ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার (৮ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন হজ¦যাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন বাংলাদেশী মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।
এছাড়াও সৌদী এয়ারলাইনস পরিচালিত ৪৭টি ফ্লাইটে জেদ্দায় পৌঁছেছেন ১৭ হাজার ৬৪৬ জন হজ¦যাত্রী। সেই সঙ্গে ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ২২টি ফ্লাইটে আরও ৮ হাজার ৮৫৯ জন বাংলাদেশি পবিত্র হজ¦ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি মাধ্যমে ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৬ হাজার ২৫ জন হজ¦যাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।
এদিকে চলতি বছর পবিত্র হজ¦ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও ২ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তাদের নিয়ে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন মহিলা। যাদের মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হজ¦ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ¦ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় হজ¦যাত্রীদের প্রথম ফ্লাইট। হজ¦ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজ¦যাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।