কারা অধিদপ্তরের ২৩ জন সর্বপ্রধান কারারক্ষী ও তিনজন কারারক্ষীকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কারা অধিদপ্তরের কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ বদলি কার্যকর করা হয়। বদলির তালিকায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মো. জাহান্দার হোসেনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে, সাইদুল ইসলাম মিলনকে যশোর কেন্দ্রীয় কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের (ফেনী জেলা কারাগার প্রেষণ) মো. জিয়াউর রহমানকে মাদারীপুর জেলা কারাগার-১ এ বদলি করা হয়েছে।

এছাড়া মাদারীপুর জেলা কারাগার-১ এর মো. জহিরুল হক ভূঁইয়াকে কিশোরগঞ্জ জেলা কারাগার-১, নরসিংদী জেলা কারাগারের মো. আব্দুল লতিফকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে, সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর মো. জানে আলমকে নরসিংদী জেলা কারাগারে, হবিগঞ্জ জেলা কারাগারের মো. মিজানুর রহমানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মো. হেলাল মিয়াকে সিলেট কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়। রাজবাড়ী জেলা কারাগারের মো. দিছারত হোসেনকে খুলনা জেলা কারাগার-২ এ এবং খুলনা জেলা কারাগারের তরুণ চক্রবর্তীকে ঝিনাইদহ জেলা কারাগারে বদলি করা হয়েছে।