বরখাস্ত সৈনিক মোঃ নাইমুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানায়, নাইমুল গত ৫ আগস্ট‘র পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত/ অব্যাহতি প্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায়, তিনি আজ ১৮ মে ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। এ ধরনের শৃঙ্খলা-বহির্ভূত কর্মকা- থেকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল গতকাল দুপুর ২টায় খিলক্ষেত, বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে, সৈনিক (বরখাস্ত) নাইমুল তার কিছু সহযোগীসহ, উপস্থিত একজন সেনা সদস্যের ওপর দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা চালায়। তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল ও তার দুই সহযোগীকে আটক করে। সৈনিক (বরখাস্ত) নাইমুলকে স্ত্রীর নিকট যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়। উক্ত বরখাস্ত সেনা সদস্যের বিরুদ্ধে আনুষঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে আইএসপিআর বিজ্ঞপ্তিতে উল্লেখ করে।
রাজধানী
ঢাকা সেনানিবাস ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি বরখাস্ত সৈনিক নাইমুলসহ তিনজন গ্রেফতার
বরখাস্ত সৈনিক মোঃ নাইমুল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।