দেশের হাওর অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এদিকে বগুড়া সিটি কর্পোরেশন (নতুন সিটি কর্পোরেশন)-সহ, পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। নতুন উপজেলাগুলো হলো– বগুড়ায় ‘মোকামতলা’, কক্সবাজারে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরে ‘চন্দ্রগঞ্জ’। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠক অনুষ্ঠিত হয়।

নিকার বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামে নতুন উপজেলা গঠন করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার, বেলা ১১টায়সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপ¯ি’ত ছিলেন।

একইদিনে সচিবালয়ে বাংলাদেশ ওয়াকফ প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ সাক্ষাৎ করেন। এসময় উপ¯ি’ত ছিলেনÑধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, শামীম কায়সার লিংকন এমপি এবং ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ।