মানিকগঞ্জ-সাটুরিয়া সড়কের তিল্লি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন তরুণ নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ট ১২-৬০৫৯ নম্বরের পাথর বোঝাই একটি ট্রাক দরগ্রাম থেকে মানিকগঞ্জ যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জ-ল ১২-৭১০১ নম্বরের একটি ১৫০ সিসি জিক্সার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মোটরসাইকেলের পেছনে থাকা শাহ আলম (১৬), ঘটনাস্থলেই নিহত হয়। অপর আরোহী কালু মিয়া (১৬), গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর চালক সোনা মিয়া (২২) গুরুতর আহত হলে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে একি হাসপাতাল পাঠান, সেখানে সে মারা যায়।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।