নোয়াখালী সংবাদদাতা : পৌর হাজীপুর ৮নং ওয়ার্ডে পাঁচ বাড়ি মসজিদের দক্ষিণ পাশে দাইয়ামিয়ার বাড়িতে রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে সাই হয়ে যায়, আসবাবপত্র সহ যাবতীয় কিছু বাহির করতে পারে নাই।

এমত অবস্থা বিভন্ন শ্রেনী পেশার মানুষ তাদের দিকে দানের হাত বাড়িয়ে দেন। ধর্মীয় মানবিক ও সামাজিক সংগঠন হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার পক্ষ থেকে তাদের পাঁচ পরিবারেকে নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, মাওলানা বোরহান উদ্দিন,জেলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, জনাব নাসিমুল গণী চৌধুরী মহল, চৌমুহনী শহর আমীর, বিশিষ্ট ব্যবসায়ী জনাব জসিম উদ্দিন,পৌর ৮নং ওয়ার্ড সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমীর হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশন চৌমুহনী শহর সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।