গাইবান্ধা সংবাদদাতা : গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে মো. ইসলামের বড় ছেলে মো. আসাদুল ইসলামের বাড়িতে গত ২৫ এপ্রিল ২০২৬ইং তারিখে রাত আনুমানিক ৩:৩০ মিনিটের সময় আগুনে একটি গরু জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় এবং গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
সংবাদ পেয়ে গত বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য, সাবেক জেলা আমীর, বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ, ডাক্তার আব্দুর রহিম সরকার, এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মশিউর রহমান মন্ডল, অ্যাডভোকেট আবু শাহীন প্রধান, ইউনিয়ন সভাপতি ফয়জুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।