চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার প্রবীণ রোকন ও দলের নেতা আইনুল হক (৭৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিগত জীবনে তিনি রেলওয়ের একজন কর্মকর্তা ছিলেন।
গতকাল বুধবার দুপুরে নামাজে জানাযা শেষে দৌলতপুরস্থ এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।
তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন যথাক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা আমির আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম, এনায়েতপুর থানা আমির ডাঃ মোঃ সেলিম রেজা, সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার জীবনের নেক আমলগুলো কবুল করে জান্নাতের মেহমান হিসেবে কবুলের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।