নিজেদের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-১ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে চেলসি। টানা ষষ্ঠ হারে প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচে থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার শেষ আশাটুকুও। এটি ছিল ভুলে ভরা ও নিস্প্রভ পারফরম্যান্সে চেলসির টানা ষষ্ঠ লিগ হার। তাইয়ো আওনিয়ি ম্যাচের মাত্র দুই মিনিটেই হেডে গোল করে এগিয়ে দেন। ১৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইগর জেসুস। বিরতির ঠিক আগে পেনাল্টি মিস করেন চেলসির তারকা কোল পালমার। এর আগে ১৮ বছর বয়সী উইঙ্গার জেসি ডেরিকে মাথায় আঘাত পাওয়ার কারণে হাসপাতালে নেওয়া হয়।