মর্যাদাকর লরিয়াস এ্যাওয়ার্ডে এবার ছিল টেনিসের আধিপত্য। স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত এবারের আয়োজনে বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের এ্যাওয়ার্ড জয় করেছে টেনিস বিশ্বের দুই তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা। গত মৌসুমের দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে এই দুজনের হাতে উঠেছে এবারের বর্ষসেরার পুরস্কার। গত বছরটা আলকারাজের দুর্দান্ত কেটেছে। ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন- দুটি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ঘরে তুলেছেন। এর সাথে এ বছরের জানুয়ারিতে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। সব মিলিয়ে পুরুষ টেনিস অঙ্গনে আলকারাজ মাত্র ২২ বছর বয়সেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। আজীবন সম্মাননা দেয়া হয়েছে জিমন্যাস্টিক্স কিংবদন্তী নাদিয়া কমোনিচিকে। ২০২৫ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি জয় করেছে বর্ষসেরা দলের পুরস্কার। ফরাশি ক্লাব হিসেবে ঐতিহাসিক এই মাইলফলক পিএসজিকে করেছে সম্মানিত। বর্ষসেরা কামব্যাক পুরস্কার জয় করেছেন গলফ তারকা ররি ম্যাকলরে। দুর্দান্তভাবে ফর্মে ফিরে এ মাসের শুরুতে সফলভাবে মাস্টার্স শিরোপা ধরে রাখার স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার জয় করেছেন।
ফুটবল
লরিয়াস এ্যাওয়ার্ডে টেনিসের আধিপত্য
মর্যাদাকর লরিয়াস এ্যাওয়ার্ডে এবার ছিল টেনিসের আধিপত্য। স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত এবারের আয়োজনে বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের এ্যাওয়ার্ড জয় করেছে টেনিস বিশ্বের দুই তারকা কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা।