নাটকীয় এক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির থেকে পয়েন্ট ব্যবধান আবারও পাঁচ বাড়িয়েছে মিকেল আর্তেতার দল আর্সেনাল। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে বড় বাধা পেরিয়ে গেল দলটি। লন্ডন স্টেডিয়ামের শেষ বাঁশি বাজার পরও থামেনি বিতর্ক। নাটকীয় এক সিদ্ধান্তে শেষ মুহূর্তের গোল বাতিল হওয়ায় শিরোপার লড়াইয়ে দারুণ গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে আর্সেনাল। আর সেই সিদ্ধান্তকেই প্রিমিয়ার লিগের ভিডিও সহকারী রেফারির ইতিহাসে সবচেয়ে আলোচিত মুহূর্ত বলে মন্তব্য করেছেন সাবেক ফুটবলার গ্যারি নেভিল। ওয়েস্ট হ্যামের মাঠে ম্যাচজুড়ে জমাট লড়াইয়ের পর ৮৪ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসারের গোলে এগিয়ে যায় আর্সেনাল। সেই এক গোলের লিড নিয়েই এগোচ্ছিল মিকেল আর্তেতার দল। কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ দিকে কর্নার থেকে বল পেয়ে জাল কাঁপান ক্যালাম উইলসন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে স্বাগতিক সমর্থকেরা। মনে হচ্ছিল, শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে আর্সেনাল। তবে গোল হওয়ার সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিবাদ শুরু করেন আর্সেনালের খেলোয়াড়েরা। বিশেষ করে গোলরক্ষক ডেভিড রায়া দাবি করেন, বল ধরতে যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়েছিল। পুনঃপ্রচারে দেখা যায়, ওয়েস্ট হ্যামের আক্রমণভাগের খেলোয়াড় পাবলো রায়ার হাত চেপে ধরেছিলেন।
ফুটবল
শিরোপার আরও কাছে আর্সেনাল
নাটকীয় এক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির থেকে পয়েন্ট ব্যবধান আবারও পাঁচ বাড়িয়েছে মিকেল আর্তেতার দল আর্সেনাল। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে বড় বাধা পেরিয়ে গেল দলটি।