বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই তাদের খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আমিনপুর মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে একথা বলেছেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, পৌর বিএনপির সাধরন সম্পাদক সাদেকুর রহমান সেন্টু প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার মোট ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মোট ৪টি দল। খেলা শেষে উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথী সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাএী, শিক্ষকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।