কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে দীপ্ত টেলিভিশন। গতকাল বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে দৈনিক কালবেলাকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারায় দীপ্ত টেলিভিশন। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র ছিল। এর আগে সকালে দু'টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেমিফাইনালের দুটি ম্যাচই টাইব্রেকারে নিষ্পত্তি হয়। দীপ্ত টেলিভিশন সেমি-ফাইনালে চ্যানেল আইকে এবং দৈনিক কালবেলা দ্য ডেইলি স্টারকে হারিয়ে ফাইনালে ওঠে। চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন ও রানার্স আপ কালবেলাকে আকর্ষণীয় ট্রফি, প্রাইজমানি ও প্রত্যেক খেলোয়াড়কে মেডেল প্রদান করা হয়। টাইব্রেকারে দারুণ নৈপুণ্যে দেখিয়ে প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন দীপ্ত টেলিভিশনের অধিনায়ক মির্জা সাকিব। একই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: আব্দুস সালাম। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও সহ সভাপতি রায়হান আল মুঘনি।
ফুটবল
মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে দীপ্ত টেলিভিশন। গতকাল বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত ফাইনালে দৈনিক কালবেলাকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারায় দীপ্ত টেলিভিশন।