সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হলো লিওনেল মেসির বিশ্বকাপে খেলা। আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য ও মেসির সাবেক সতীর্থ রবার্তো আয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন। আর্জেন্টিনার রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ালা কথা বলেন কারা থাকছেন বিশ্বকাপ স্কোয়াডে।
তিনি বলেন, মেসি ইতিমধ্যে নিশ্চিত। সেই প্রথম খেলোয়াড়, যে বিশ্বকাপ দলে যাচ্ছে।’ বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আয়ালা বলেন, এখনো চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে। আমরা এমন একটি কলম দিয়ে তালিকা করছি, যা মুছে ফেলা যায়। শেষ পর্যন্ত অপেক্ষা করি পূর্ণ তালিকা প্রকাশের জন্য।’ ৩৯ বছরে পা রাখতে যাওয়া মেসিকে ঘিরে গত কয়েক মাস ধরেই ছিল অনিশ্চয়তা। বয়স, ইনজুরি ও ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে আর্জেন্টাইন অধিনায়ককে। এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আছে আর্জেন্টিনা। সেখানে মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।