মরক্কোর বিপক্ষে অবশেষে জালের দেখা পেয়েছে ফ্রান্স। দ্বিতীয়ার্ধে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও পরে দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে দিদিয়ে দেশমের শিষ্যরা।
৮৮ মিনিটে তৃতীয় গোলের সুযোগটাও পেয়ে যায় ফ্রান্স। কিন্তু জ্যঁ-ফিলিপ মাতেতা পারেননি সুযোগটা কাজে লাগাতে। যদি বক্সে আরেকটু শান্ত ও সংযত থেকে ফিনিশিংটা করতে পারতেন তিনি, তবে স্কোরলাইনটা ৩–০ হতে পারত।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি এমবাপ্পে ও তার সতীর্থরা। বিরতির আগে এমবাপ্পে একটি পেনাল্টিও নষ্ট করেন, ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট।