তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : তালায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার তালা বিদে হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। তালা উপজেলার ১২ ইউনিয়নের ২১১ টি স্কুলের ক্ষুদে মেয়ে ও ছেলে ফুটবলাররা এতে অংশ নেয়। বিভিন্ন পর্যায়ে কয়েকটি পর্ব শেষে গতকাল ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। ধারাভাষ্যকর মাষ্টার অলীউর রহমান ও জাহাঙ্গীর আলম এর ধারা বর্ণনায় ফাইনাল খেলায় কৃষ্ণকাটী প্রাথমিক বিদ্যালয় কে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয় বালক এবং চরগ্রাম প্রাথমিক বিদ্যালয় কে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লক্ষণপুর বালিকা দল। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন, রাহাত খান, তালা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), জেলা জামায়াতের নায়েবে আমীর ডা: মাহমুদুল হক, উপজেলা ( ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল, পিআইও অফিসার আশরাফ আলী, বিএনপি নেতা মোশারফ হোসেন সহ আরও অনেকে।
ফুটবল
তালায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তালায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার তালা বিদে হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
Printed Edition