এবারের বিশ্বকাপেও মেসি ও আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় ভক্ত ও সমর্থকরা। তবে মেসির দৃষ্টিতে আর্জেন্টিনার চেয়েও বেশি ফেবারিট রয়েছে আরও কয়েকটি দল। বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে কয়েকটি দল। ফেবারিট হিসেবে তিনি এগিয়ে রেখেছেন গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স। এছাড়াও মেসি ফেবারিটের তালিকায় রেখেছেন তিনি স্পেন এবং ব্রাজিলকেও। মেসির ভাষায়, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী দল। স্পেনও দারুণ অবস্থায় আছে। আর ব্রাজিল সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে না থাকলেও, বড় টুর্নামেন্টে তারা সবসময়ই শিরোপার দাবিদার।’ এই ৩ দলের বাইরেও জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগালকেও তিনি দেখছেন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে। আর্জেন্টিনা দল নিয়ে মেসি বলেন, ‘বর্তমানে কয়েকজন খেলোয়াড় চোট বা ম্যাচ ফিটনেস সমস্যায় আছে। তবে দল একত্র হলে সবসময়ই জয়ের জন্য লড়াই করে।’ অবসরের প্রসঙ্গে মেসি পরিষ্কার করে কিছু না বললেও জানিয়ে দিয়েছেন, ‘আমি ফুটবল খেলতে ভালোবাসি এবং যতদিন পারি খেলে যেতে চাই। এক পডকাস্ট অনুষ্ঠান ‘লো দেল পোলো শো’তে মেসি বলেন, ‘আর্জেন্টিনা ভালো অবস্থায় আছে। যদিও অনেক খেলোয়াড়ের বর্তমানে চোট ও ম্যাচ ফিটনেসের অভাব রয়েছে। সত্যি বলতে দলের সবাই ঐক্যবদ্ধ এবং সে কারণে এটি প্রমাণিত যে, এই দল প্রতিদ্বন্দ্বিতা করে। সবসময় জিততে চায় এবং নিজেদের লক্ষ্য অর্জনের জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করে।’ ‘আর্জেন্টাইনরা সবসময় যেমনটা করে থাকে, আমাদের রোমাঞ্চিত হতে হবে। যখনই কোনো প্রতিযোগিতা আসে, সেটা কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ। একইসঙ্গে আমাদের এটাও স্বীকার করতে হবে যে, আমাদের চেয়েও এগিয়ে আছে কয়েকটি দল এবং তারা (বিশ্বকাপে) ভালো শেপ নিয়ে আসবে’, আরও যোগ করেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। সর্বশেষ দুই বিশ্বকাপেই আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ফ্রান্সের সামনে। কিলিয়ান এমবাপের দলকে হারিয়েই আবার তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্কালোনি-মেসির আর্জেন্টিনা। আসন্ন বিশ্বকাপেও ফরাসিদের টপ ফেভারিট হিসেবে দেখছেন মেসি, ‘আমার বিশ্বাস এই মুহূর্তে আবারও ফ্রান্সকে খুব শক্তিশালী দেখাচ্ছে। উঁচু মানের অনেক খেলোয়াড় আছে এই দলে। আমার মনে হয় স্পেন, ব্রাজিলও এগিয়ে। যদিও সম্প্রতি তাদেরকে (ব্রাজিল) সেরা ফর্মে দেখা যায়নি, তবে সবসময়ই তারা শিরোপার দাবিদার এবং সব প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো খেলোয়াড় তাদের আছে। জার্মানি, ইংল্যান্ড এবং পর্তুগাল দ্বিতীয় ফেভারিটের তালিকায় থাকবে। পর্তুগালের খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ভালো দল আছে। এর বাইরে আরও কিছু উচ্চ মানসম্পন্ন দল আছে এবং কিছু চমক সবসময় সংরক্ষিত থাকে’, আরও যোগ করেন মেসি। পেশাদার ফুটবল থেকে নিজের অবসর প্রসঙ্গটা আবারও ঝুলিয়ে রাখলেন এই আলবিসেলেস্তে মহাতারকা, ‘আমি খেলতে ভালোবাসি এবং যতক্ষণ পর্যন্ত না আমি খেলতে পারছি না মনে হবে, ততক্ষণ খেলা চালিয়ে যাব।’ এর আগে আর্জেন্টিনার দুর্বল দিকগুলো উল্লেখ করলেও, তরুণ ফুটবলারদের সমন্বয়ে ভালো কিছুর আশাও হারাচ্ছেন না মেসি, ‘এখানে অনেক তরুণ খেলোয়াড় আছে, যারা দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছে। তারা বয়সে এখনও তরুণ হলেও ইতোমধ্যে ভালো অভিজ্ঞতা সঞ্চার করেছে। সাম্প্রতিক পরিসংখ্যানও বলছে তরুণ প্রতিভা যুক্ত হচ্ছে ক্রমশ, তাদের সংখ্যাও কম নয়, যারা প্রবল শক্তি ও উদ্দীপনা দেখাতে পারে।’ প্রসঙ্গত, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপের ২৩তম আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।
ফুটবল
মেসির হট ফেবারিটদের তালিকায় নেই আর্জেন্টিনাও
এবারের বিশ্বকাপেও মেসি ও আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চায় ভক্ত ও সমর্থকরা। তবে মেসির দৃষ্টিতে আর্জেন্টিনার চেয়েও বেশি ফেবারিট রয়েছে আরও কয়েকটি দল। বিশ্বকাপ প্রসঙ্গে মেসি বলেন, বর্তমান ফর্ম বিবেচনায় আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রয়েছে কয়েকটি দল।
Printed Edition