বার্সেলোনা শেষ মুহূর্তের নাটকীয়তায় ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছে বার্সেলোনা। ম্যাচের বড় সময় জুড়েই গোলশূন্য ছিল লড়াই। তবে শেষ ১০ মিনিটে বদলে যায় পুরো দৃশ্যপট। ৮১ মিনিটে বদলি নামা মার্কাস রাশফোর্ড ডান দিক থেকে নিখুঁত ক্রস তুলে দেন। আর সেই বল হেডে জালে জড়িয়ে দেন রবার্ট লেভানডোভস্কি। গোলটি যেন জমে থাকা চাপ এক মুহূর্তেই ভেঙে দেয়। এরপর মাত্র ৫ মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। যদিও ম্যাচের ৮৯ মিনিটে রাউল গার্সিয়া একটি গোল শোধ করেন। তবু তাতে ফল বদলায়নি। ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৪ পয়েন্টে। হাতে আছে আর মাত্র ৪ ম্যাচ। অর্থাৎ, হিসাব এখন পরিষ্কার। রিয়াল যদি পরের ম্যাচে এস্পানিওলের বিপক্ষে জয় না পায়, তাহলে এই সপ্তাহেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। আর যদি রিয়াল জয় পায়, তাহলে শিরোপা নির্ধারণ গড়াবে আরও এক সপ্তাহ। যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে এল ক্লাসিকোতে।

সেই ম্যাচ হতে পারে মৌসুমের সবচেয়ে বড় নির্ধারণী লড়াই। গত তিনবারের মতো এবারো আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার লড়াইয়ে ভালোভাবে দৌড়াচ্ছে। শেষ পরিণতি গত তিনটি মৌসুমের মতো না হলেই হয়। এখনো তাদের হাতে আছে তিন ম্যাচ। পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে দলটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির চেয়ে দুটি ম্যাচ বেশি খেলে গানাররা শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে। ধারণা করা হচ্ছে শেষ দিন পর্যন্ত এই লড়াই চলবে এবং ট্রফি নিশ্চিত হতে পারে গোল পার্থক্যের হিসাবে।