জেমস রদ্রিগেজকে নিয়ে উদ্বেগ বাড়ছে দেশটির ফুটবল শিবিরে। কোচ নেস্টর লরেঞ্জো বিশ্বকাপ স্কোয়াডের সম্ভাব্য খেলোয়াড়দের সবকিছু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। সে জন্য তিনি সফরে বের হচ্ছেন খেলোয়াড়দের ক্লাবের খেলা মাঠে বসে দেখতে। জেমস রদ্রিগেজের মিনেসোটা ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে খুব কম সময় মাঠে নেমেছেন। আর কোচ নেস্টর লরেঞ্জোর প্রথম গন্তব্যও সেখানেই। আর নিয়মিত না খেলার কারণে রদ্রিগেজের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ায় কঠিন হয়ে দাঁড়িয়েছে। মূল্যায়ন করবেন তার ফিটনেস ও বর্তমান পারফরম্যান্স। এমনকি এসবে সরাসরি হস্তক্ষেপ করার সিদ্ধান্তও নিয়েছেন। মেজর লিগ সকারে সময়টা মোটেও ভালো যাচ্ছে না জেমসের। এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১০৬ মিনিট।