ওয়ানডে রাংকিংয়ের বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন ফাস্ট বোলার। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজে বড় অবদান রাখেন তাদের পেসাররা। শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা এই সিরিজ জয়ে মোট ১৮ উইকেট নিয়েছেন। তার প্রভাব পড়েছে তাদের র্যাংকিংয়ে। ওয়ানডে বোলারের তালিকায় উন্নতি হয়েছে এই পেসত্রয়ীর। শরিফুল ১১ ধাপ এগিয়ে ২৮তম। মুস্তাফিজ ১৪ ধাপ লাফ দিয়েছেন, তার অবস্থান ৪১তম। সিরিজ সেরা নাহিদ ১৬ ধাপ এগিয়ে শীর্ষ পঞ্চাশে। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে ৪৮তম স্থানে উঠেছেন তিনি। ওয়ানডে ব্যাটার র্যাংকিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের সাফল্য আছে। নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ উন্নতি করে ৩২তম এবং লিটন দাস ১৫টি ধাপ এগিয়ে ৬৫তম। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮ রান করে ও ২ উইকেট নিয়ে অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসান মিরাজ যৌথভাবে তিনে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে এই ফরম্যাটের র্যাংকিংয়েও বাংলাদেশের খেলোয়াড়ের উন্নতি হয়েছে। ম্যাচসেরা পারফরম্যান্স করে তাওহীদ হৃদয় ৯ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৩৯তম। পারভেজ হোসেন ইমন তিন ধাপ লাফ দিয়ে ৪০তম। বোলার র্যাংকিংয়ে মেহেদী হাসানও তিন ধাপ উন্নতি করেছেন। এখন এই স্পিনার ১৮ নম্বরে। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হওয়া নাহিদ রানা এক লাফে ১৬ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ওয়ানডে র্যাংকিংয়ের ৪৮ নম্বরে। অন্যদিকে তিন ম্যাচে ৫ উইকেট পাওয়া শরিফুল ইসলাম এগিয়েছেন ১১ ধাপ, তার বর্তমান অবস্থান ২৮। আর সিরিজে মাত্র এক ম্যাচ খেলেই ৫ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৪১ নম্বরে। ব্যাটারদের তালিকাতেও উন্নতি হয়েছে বাংলাদেশের দুইজনের। সিরিজে একমাত্র সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে এখন ৩২ নম্বরে অবস্থান করছেন। আর একটি ফিফটিসহ তিন ম্যাচে ১২৯ রান করা লিটন দাস এগিয়েছেন ১৫ ধাপ, তার বর্তমান অবস্থান ৬৫। অলরাউন্ডারদের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। সিরিজে ব্যাট ও বল হাতে অবদান রেখে তিনি যৌথভাবে উঠে এসেছেন তিন নম্বরে। তার ও মোহাম্মদ নবির রেটিং এখন সমান ২৭৫। এই তালিকার শীর্ষে রয়েছেন আজমতউল্লাহ ওমরজাই (৩২৯ রেটিং), আর দ্বিতীয় স্থানে আছেন সিকান্দার রাজা (২৭৬ রেটিং)। এদিকে একই আপডেটে অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের পারফরম্যান্সও। ওই ম্যাচে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলা তাওহিদ হৃদয় ব্যাটিং র্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৩৯ নম্বরে।
ক্রিকেট
র্যাংকিংয়ে তিন পেসারের বড় লাফ
ওয়ানডে রাংকিংয়ের বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তিন ফাস্ট বোলার। সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ।
Printed Edition