সিলেটে বিসিএলে সেন্ট্রাল জোনের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতেছে ইস্ট জোন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন সেন্ট্রাল জোনের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। জানান ঘরোয়া টুর্নামেন্টের গুরুত্বের কথা। মোসাদ্দেক বলেন, 'ডমেস্টিক ক্রিকেটটা আমাদের পুরো ক্রিকেটের প্রাণ। এখান থেকে যারা ন্যাশনাল টিমে খেলে না, তাদের জন্য খুবই কঠিন হয়ে যায় তাদের পারিবারিক বা সাংসারিক জীবন যাপন করতে আসলে। তো সেই জায়গা থেকে যদি এরকম উদ্যোগ সবসময় নেওয়া হয় এবং সঠিক সময়ে খেলাগুলো হয়, একই সাথে যেমন পারফর্মাররা আসবে একই সাথে প্লেয়াররাও মানে আপনার মাঠে থাকবে সবসময়, তাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে।' পরে ঘরোয়াতে বেতন বাড়ানো নিয়ে মোসাদ্দেক বলেন, 'একই সাথে যখন আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ম্যাচ ফি থেকে শুরু করে বেতন বৃদ্ধি করবেন, ওই সময় আপনি আরও অনেক ক্রিকেটারকে পাবেন যারা কিনা আরও উৎসাহ নিয়ে এই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে চাইবে। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ আমার কাছে মনে হয়।' 'আপনি সব ক্রিকেটারের কথা চিন্তা করেন, অবশ্যই খুবই ভালো একটা উদ্যোগ। এটা আপনি অন্যান্য দেশের সাথে তুলনা করতে গেলে আপনি দেখতে পারবেন যে ওই জায়গা থেকে আমাদের সাথে পার্থক্যটা অনেক বেশি থাকে সবসময়।
ক্রিকেট
ঘরোয়া ক্রিকেট ক্রিকেটের প্রাণ -মোসাদ্দেক
সিলেটে বিসিএলে সেন্ট্রাল জোনের বিপক্ষে ইনিংস ব্যবধানে জিতেছে ইস্ট জোন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন সেন্ট্রাল জোনের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। জানান ঘরোয়া টুর্নামেন্টের গুরুত্বের কথা। মোসাদ্দেক বলেন,