নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুর্দান্ত জয়ের অন্যতম কারিগর ছিলেন তাওহীদ হৃদয়। ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি ম্যাচসেরা হয়েছেন। তবে নিজের ইনিংসের চেয়েও সতীর্থ শামীম হোসেনের আগ্রাসী ব্যাটিং বেশি উপভোগ করেছেন এই অলরাউন্ডার। শামীম মাত্র ১৩ বলে ৩১ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। তার স্ট্রাইকরেট ছিল অবিশ্বাস্য ২৩৮.৪৬।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাওহীদ হৃদয় শামীমের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আমি ওর ব্যাটিংটা সত্যি বলতে খুব এনজয় করি। কারণ ও এমন কিছু শট খেলে, যেটা আমাদের দলে খুব বেশি ব্যাটসম্যানের মধ্যে দেখা যায় না।’