রাজশাহীতে দ্বিতীয় ওয়ানডে আচরণবিধি লঙ্ঘন করেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা। পেয়েছেন সেই অপরাধের শাস্তিও। গত বুধবার দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় বাংলাদেশ নারী দলের দুই তারকাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। দুজনের নামের সঙ্গেই যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। যা গত ২৪ দুই বছরে প্রথম কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা তাদের। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর ‘সেন্ড-অফ’ দেখিয়ে নাহিদা শাস্তি পেয়েছেন। আইসিসির আচরণবিধির ২.৫ নম্বর ধারা ভঙ্গের কথা বলা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগে। কোনো ব্যাটারকে আউট হওয়ার পর তাকে বিদ্রুপ করে কোনো অঙ্গভঙ্গি করা যাবে না। এদিকে শারমিন সুলতানা শাস্তি পেয়েছেন লক্ষ্য তাড়া করার সময় এলবিডব্লু আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন।
আপত্তি জানিয়ে ব্যাট উঁচু করে দেখানোর পর মাঠ ছাড়তেও দেরি করেন এই ব্যাটার। তার বিরুদ্ধে আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। যা কিনা সম্পর্কিত আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা অসম্মান দেখানোর সঙ্গে। দুই অন-ফিল্ড আম্পায়ার ইলয়েসে শেরিদান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার ও চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।