তৌহিদুর রহমান

আবদুল মান্নান তালিব একজন কিংবদন্তী তুল্য মানুষ। তিনি ইসলামী সাহিত্য সংস্কৃতি অঙ্গনের একজন মহীরুহ। আবদুল মান্নান তালিবের তুলনা শুধু তিনি নিজেই। ইসলামী সাহিত্য সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার টানে তিনি দেশ ত্যাগ করেছেন। এমন উদাহরণ পৃথিবীর ইতিহাসে বিরল। একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তাঁর এই অবিরাম পথ চলা। টাকা-পয়সা, খ্যাতি কোনো কিছুর মোহ তাকে কখনো টলাতে পারেনি। উপমহাদেশের শিল্প-সংস্কৃতির পৌত্তলিক ধারা থেকে বেরিয়ে এসে যারা একটি নবতর খালেছ ইসলামী সংস্কৃতির ধারা প্রতিষ্ঠিত দেখতে চেয়েছেন তিনি তাদের অন্যতম। তাই তিনি প্রতিটি শব্দই লিখেছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ার কল্যাণ ও আখেরাতের মুক্তির জন্য।

আর এক্ষেত্রে আবদুল মান্নান তালিবের উপলব্ধি ছিল অত্যন্ত স¡চ্ছ। সে উপলব্ধিতে তাড়িত হয়েই তিনি মাত্র তের বছর বয়সে নিজের জন্মভূমি ছেড়েছিলেন। ভেবেছিলেন মুসলমানদের যে স¡তন্ত্র আবাসভূমি হচ্ছে সেখানে গেলে অবশ্যই একটি কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করা সহজ হবে। কিন্তু তাঁর সে স¡প্ন পূরণ হয়নি। তিনি তাঁর স¡প্ন এগিয়ে নেয়ার জন্য কাজ শুরু করেন প্রথমে পাকিস্তানের পশ্চিম অংশে, পরে অবশ্য চলে আসেন পূর্ব অংশে। এখানে এসে তিনি পরিপূর্ণভাবে কাজ শুরু করেন। তিনি প্রথমেই চিন্তা করেন, দুশো বছরের ইংরেজ শাসনের ফলে মুসলমানরা তাদের নিজস¡ সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদেরকে সামনে এগিয়ে যেতে হলে নিজস¡ সংস্কৃতির পথ ধরে এগিয়ে যেতে হবে আর সেই লক্ষেই কাজ শুরু করেন আবদুল মান্নান তালিব। প্রথমেই তিনি কাজ শুরু করেন, ‘জাহানে নও’ পত্রিকায়। ‘জাহানে নও’ নামটাও কিন্তু তাঁরই দেয়া। ‘জাহানে নও’-তে তিনি শেষ অবধি সম্পাদকের দায়িত্বেই ছিলেন। এটা প্রকাশের মধ্য দিয়ে তিনি এ দেশে সাহিত্য-সংস্কৃতিবিষয়ক কাজের শুধু সূচনাই করেননি, সে সাথে সূচনা করেন একটি আন্দোলনের। সে আন্দোলন এ দেশের সাহিত্য-সংস্কৃতিকে সামনে এগিয়ে নেয়ার আন্দোলন। এ দেশের ইসলামী সাহিত্য-সংস্কৃতি সংশ্লিষ্ট সবাই জানেন এবং অকপটে স¡ীকার করেন, মরহুম আবদুল মান্নান তালিব এ আন্দোলনে অসমান্তরাল অবদান রেখে গেছেন। এ অবদান সূত্রেই তিনি বাংলাদেশে এখন অভিহিত হচ্ছেন ‘বাংলাদেশের ইসলামী সাহিত্য-সংস্কৃতি আন্দোলনের ‘পথিকৃৎ’ অভিধায়। এরপর তাঁকে ‘মাসিক পৃথিবী’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদকের দায়িত্ব গ্রহণ করতে হয়। তখন থেকে সাহিত্য-সংস্কৃতি আন্দোলনকে এগিয়ে নেয়ার স¡ার্থে তাঁকে প্রচলিত সাংবাদিকতার অর্গল ভাঙতে হয়েছে। প্রতি মাসে একটি করে পত্রিকা প্রকাশের পাশাপাশি তিনি সময়ের চাহিদা মেটানোর প্রয়োজনে যখন যা দরকার, সাধ্যমতো তাই করেছেন।

আয়োজন করেছেন সাহিত্য-সংস্কৃতি বিষয়ের ওপর সেমিনার-সিম্পোজিয়াম ও সাহিত্য সভার। এর বাইরে সাহিত্য-সংস্কৃতিবিষয়ক বই প্রকাশ করে তা তুলে দিয়েছেন একঝাঁক তরুণ বিশ¡াসী পাঠকের হাতে। তারপর তিনি শুরু করেন, সাহিত্য পত্রিকা ‘কলম’ প্রকাশের কাজ। আসলে সাহিত্য ও সংস্কৃতির প্রতি তার ভালোবাসা ছিল স¡ভাবজাত। তাই আমরা তাকে ছাত্রজীবনেও ‘জিয়াউল ইসলাম’ নামে বার্ষিকী সম্পাদনা করতে দেখেছি। তবে ‘পৃথিবী’ তার এক্ষেত্রে সফল উদ্যোগ। কয়েক দশকেরও বেশি সময় ধরে এ পত্রিকাটি এ দেশের নিয়মিত, সর্বাধিক প্রচারিত ও সবচেয়ে প্রভাবশালী পাঠকপ্রিয় ইসলামী গবেষণামূলক মাসিক হওয়ার গৌরব নিয়ে আজও প্রকাশিত হয়ে আসছে। আর তাই এ চল্লিশ বছরের ইসলামী সংস্কৃতি অঙ্গনের মিছিলে অবধারিতভাবে উঠে আসে আল্লামা আবদুল মান্নান তালিবের নাম। তাই তো সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের একদল কর্মীকে উপলব্ধি করতে অসুবিধা হয় নাÑ আল্লামা আবদুল মান্নান তালিব কী করে গেছেন আর কী করতে প্রয়াসী ছিলেন।

অনেকেই দ্বিধাহীনভাবে স¡ীকার করেন, আবদুল মান্নান তালিব তাঁর কাজের মধ্য দিয়ে নিজেকে অনেক ওপরে তুলে রেখে গেছেন। তিনি একজন ব্যক্তি মাত্র নন, একটি প্রতিষ্ঠান। একটি ইনস্টিটিউশন। এ ইনস্টিটিউশন কাজ করে গেছেন একটি মাত্র লক্ষ্য নিয়ে : এ জাতিকে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর এক্ষেত্রে তিনি প্রধানতম হাতিয়ার করতে চেয়েছিলেন সাহিত্য-সংস্কৃতিকে। সেখানেই তিনি ছিলেন অনন্য এক প্রেরণাপুরুষ। ভাবলে অবাক হতে হয়, তিনি বিপরীত মেরুর কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, রাজনৈতিক সর্বোপরি আমজনতার কাছে ইসলাম তথা ইসলামী সংস্কৃতির দাওয়াত পৌঁছে দিতে অভাবনীয় শ্রম, মেধা ও শক্তি ব্যয় করে গেছেন। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই কবি আল মাহমুদ থেকে শুরু করে কবি আবদুল মান্নান সৈয়দ পর্যন্ত তাঁর গুণমুগ্ধতা। সাংবাদিক নূরুল আমীন থেকে রুহুল আমীন গাজী সকলেই তাঁর অনুগামী। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাদেরকে তিনি ইসলামের সুশীতল ছায়াতলে আনতে চেয়েছিলেন তাদের তালিকা এতটাই দীর্ঘ যে, তা আজ আমাদের পক্ষে অনুমান করাও সত্যিই কষ্টসাধ্য। শুধুই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অবিরাম ছুটেছেন কারকুন বাড়ি লেন থেকে মেরাদিয়া, যাত্রাবাড়ী থেকে পল্লবী। ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম, কক্সবাজার দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। নিজ উদ্যোগে নীরবে-নিভৃতে ঢাকা থেকে একাই চলে গেছেন কুষ্টিয়ার অধ্যাপক আবু জাফরের বাড়িতে।

২২ সেপেম্বর ২০১১ ইন্তিকাল করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাওলানা আবদুল মান্নান তালিব (৭৬)। এ মহান ব্যক্তিত্ব সারা জীবন মুসলমানদের কল্যাণ ও ইসলামী জীবনাদর্শের প্রতিষ্ঠা প্রচার ও প্রসারে অতিবাহিত করেছেন। আবদুল মান্নান নামের আধিক্যের কারণে লেখক সত্তার স¡াতন্ত্র বজায় রাখার জন্য তিনি পিতৃপ্রদত্ত নাম আবদুল মান্নান-এর সাথে যুক্ত করেছিলেন ‘তালিব’। যা পিতা তালেব আলী মোল্লা নামের অংশ বিশেষ। এ তালিব শব্দের অর্থ-সন্ধানী, অনে¡ষণকারী, তালাশকারী। নিজের ধর্ম, ঐতিহ্য, জাতীয় úরিচয় ও সত্যের সন্ধানে পুরোঁ জীবন ব্যয় করে তিনি ‘তালিব’ নাম ধারণকে অর্থবহ ও সার্থক করে তুলেছিলেন। তাঁর গবেষণা ও অনুসন্ধানের ফলে বাঙালি মুসলমানরা পেয়েছে সঠিক দিকনির্দেশনা। তাঁর চিন্তা-চেতনায় উদ্ভাসিত হয়ে পূর্ণতা পেয়েছে অজস্র মুসলমানের জীবন। ধন্য হয়েছে অনেকেই। তাঁর লেখার মাধ্যমে পরিপূর্ণ জীবনব্যবস্থারূপে ইসলাম উপস্থাপিত হয়েছে।

আবদুল মান্নান তালিবের সাহিত্য কর্মের একটি সংক্ষিপ্ত পরিচিতি এখানে উপস্থাপিত হলোÑ

মৌলিক গ্রন্থ : অবরুদ্ধ জীবনের কথা (১৯৬২), মুসলমানের প্রথম কাজ (১৯৭৫), বাংলাদেশে ইসলাম (১৯৭৯), ইসলামী সাহিত্য : মূল্যবোধ ও উপাদান (১৯৮৪), আমল আখলাক (১৯৮৬), ইমাম ইবনে তাইমিয়ার সংগ্রামী জীবন (১৯৮৭), ইসলামী আন্দোলন ও চিন্তার বিকাশ (১৯৮৮), সাহিত্য সংস্কৃতি ভাষা: ঐতিহ্যিক প্রেক্ষাপট (১৯৯১), ইসলামী জীবন ও চিন্তার পুনর্গঠন (১৯৯৪), সত্যের তরবারী ঝলসায় (২০০০), আধুনিক যুগের চ্যালেঞ্জ ও ইসলাম (২০০১)।

শিশু-কিশোর সাহিত্য : সহজ পড়া (১৯৮২), ছোটদের ইসলাম শিক্ষা ১ম ভাগ (১৯৮০), ২য় ভাগ (১৯৮১), ৩য় ভাগ (১৯৮২), ইসলাম শিক্ষা ১ম ভাগ (১৯৭৬), ২য় ভাগ (১৯৭৬), এসো জীবন গড়ি ১ম ভাগ (১৯৭৫), ২য় ভাগ (১৯৭৫), পড়তে পড়তে অনেক জানা (২০০০), মা আমার মা (২০০১), আমাদের প্রিয় নবী (১৯৭৫), মজার গল্প (১৯৭৬), কে রাজা (১৯৮১), হাতিসেনা কুপোকাত (১৯৯০), আদাবুল আরারিয়া (১৯৮৪)।

সম্পাদিত গ্রন্থ : আমাদের শিক্ষা ব্যবস্থা (১৯৬৯), সহীহ আল বুখারী, ১ম খণ্ড (১৯৮২), সহীহ আল বুখারী ৩য় খণ্ড (১৯৯৬), রিয়াদুস সালেহীন ১ম খণ্ড (১৯৮৫), মুসলিম শরীফের মুকদ্দমা (১৯৮৬), নির্বাচিত গল্প (১৯৮৫), সত্য সমুজ্জ্বল (১৯৮১), রসূলের যুগে নারী স¡াধীনতা ১ম খণ্ড, ২য় খণ্ড ও ৪র্থ খণ্ড (১৯৯৫-২০০৪)।

অনুবাদ সাহিত্য : খতমে নবুয়ত (১৯৬২,) পয়গামে মোহাম্মদী (১৯৬৭,) ইসলামের নৈতিক দৃষ্টিকোণ (১৯৬৪), ইসলামী রেনেসাঁ আন্দোলন (১৯৬৫), ইসলামের দৃষ্টিতে জীবন বীমা (১৯৬৬), ইসলামের সমাজ দর্শন (১৯৬৭), সুদ ও আধুনিক ব্যাংকিং (১৯৭৯), আত্মশুদ্ধির ইসলামী পদ্ধতি (১৯৭৬), আত্মশুদ্ধি কিভাবে (১৯৭৬), ভাষাভিত্তিক সাংস্কৃতিক জাহেলিয়াত (১৯৭৫), ইসলামী অর্থ ব্যবস্থার মূলনীতি (১৯৬৮), মুসলিম নারীর নিকট ইসলামের দাবি (১৯৮২), মহররমের শিক্ষা (১৯৭৭), ইসলামী আন্দোলন সাফল্যের শর্তাবলী (১৯৭৫), কুরবানির শিক্ষা (১৯৭৬), চরিত্র গঠনের মৌলিক উপদান (১৯৬৮), রাসায়েল ও মাসায়েল ২য় খণ্ড (১৯৯১), রাসায়েল ও মাসায়েল ৩য় খণ্ড (১৯৯১), যরবে কলিম (কাব্য গ্রন্থ, ১৯৯৪), সীরাতে সরওয়ারে আলম ১ম খণ্ড (১৯৮১), রাসূলের যুগে নারী স¡াধীনতা ৩য় খণ্ড (১৯৯৪), রিয়াদুস সালেহীন ২য় খণ্ড (১৯৮৬), ৩য় খণ্ড (১৯৮৬), ৪র্থ খণ্ড (১৯৮৭), ইরান বিপ্লব একটি পর্যালোচনা (১৯৮২), সহীহ আল বুখারী ৪র্থ খণ্ড (১৯৮২), তাফহীমুল কুরআন ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম, ১১তম, ১২তম, ১৩তম ও ১৯তম খণ্ড (১৯৮৯-১৯৯৪), ভারত যখন ভাঙলো (২০০২), প্রত্যয়ের সূর্যোদয় (২০০৩), অপরাজিত (২০০৩)।

সাময়িকী ও পত্র-পত্রিকা সম্পাদনা : সাময়িক পত্র ‘জিয়াউল ইসলাম’ সম্পাদনা (বার্ষিকী ১৯৫২, বীরভূম পশ্চিম বঙ্গ), সহ-সম্পাদক, উর্দু দৈনিক ‘রোজনামা তাসনীম’ (লাহোর ১৯৫৭-৫৯), সহ-সম্পাদক ‘দৈনিক ইত্তেহাদ’ ঢাকা (১৯৫৯-৬০), সম্পাদক ‘সাপ্তাহিক জাহানে নও’ (১৯৬২-৬৬), সম্পাদক ‘মাসিক পৃথিবী’ (১৯৬৯-৭১ ও ১৯৮১-৯৯), ভারপ্রাপ্ত সম্পাদক, ‘সাপ্তাহিক মীযান’ (কলিকাতা ১৯৭৩-৭৫) সম্পাদক, ‘ত্রৈমাসিক ও মাসিক কলম’ (১৯৭৭-৯৪) সম্পাদক শাহীন শিবির, দৈনিক সংগ্রাম (১৯৭০-৭১), ১৯৮৩ থেকে দৈনিক সংগ্রামের কলামিস্ট ও ফিচার এডিটর হিসেবে ছিলেন।

যা হোক, তিনি জাতিকে যা দেবার দিয়ে গেছেন হৃদয় নিঙড়ে। আজ জাতির কাছে সবকিছু চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে তিনি। তবে জাতি হিসেবে আমাদের উপর তাগিদ বর্তেছে তাঁর প্রতি যথাযথ সম্মান আর শ্রদ্ধা জানানোর। সেই সাথে তাগিদ আসে তাঁর অবদানের জাতীয় স¡ীকৃতির।

লেখক : কবি ও প্রাবন্ধিক।