সিবিএস, রয়টার্স: ওয়াশিংটনে একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে হামলা করা ৩১ বছর বয়সী কোল থমাস অ্যালেনকে ‘বেশ অসুস্থ ব্যক্তি’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। হামলার পর মার্কিন সংবাদমাধ্যমের অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-কে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (হামলাকারী) ছিলেন একজন খ্রিস্টান, বিশ্বাসী। তারপর তিনি খ্রিস্টানবিরোধী হয়েছেন এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তিনি সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ।”
এদিকে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টোড ব্লাঞ্চ এক ব্রিফিংয়ে জানিয়েছেন, কোল অ্যালেন থমাস ট্রেনে চেপে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো এবং তারপর সেখান থেকে ওয়াশিংটনে এসেছিলেন। তারপর হামলার আগের দিন শুক্রবার হামলার ঘটনাস্থল হিলটন হোটেলে উঠেছিলেন তিনি।
হোটেলের যে কক্ষে অ্যালেন ছিলেন, সেখান থেকে একটি লিখিত বক্তব্য উদ্ধার করেছে পুলিশ। সেই বক্তব্যে অ্যালেন নিজেকে ‘বন্ধুত্বপূর্ণ ফেডারেল ঘাতক’ হিসেবে উল্লেখ করে বলেছেন,
রয়টার্সকে একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানিয়েছেন, ইশতেহারে অ্যালেন নিজেকে ‘বন্ধুত্বপূর্ণ ফেডারেল ঘাতক’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা নিয়েছেন।