ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের চাপ ও হুমকির নীতিতে ফিরে আসা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করার ঝুঁকি তৈরি করে।
কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় পেজেশকিয়ান জোর দিয়ে বলেন যে, সামরিক চরমপত্র, সামুদ্রিক অবরোধ এবং ভঙ্গ করা আন্তর্জাতিক প্রতিশ্রুতির অধীনে কূটনীতি সফল হতে পারে না।
কার্যকর কোনো গ্যারান্টি ছাড়া আবারও চাপ ও হুমকির রাজনীতিতে ফিরে যাওয়ার ঘটনা চলতে থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
সম্প্রতি জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে সুর আরও কঠোর করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণাত্মক মন্তব্য করে ইরানকে ‘কঠোর আঘাত’ হানার হুমকি দিয়েছেন।
এ ধরনের মুখোমুখি অবস্থান ও হুমকির প্রেক্ষাপটেই ইরানি প্রেসিডেন্ট তার তীব্র উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করলেন।
সূত্র: আল-জাজিরা।