বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে টিন, কাঠ ও প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী হস্তান্তরের মাধ্যমে ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর মো. খায়রুল হাসান।

এসময় তিনি বলেন, ‘মুসলিম উম্মাহ হিসেবে মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে অনেক মানুষ নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে মানবেতর জীবনযাপন করছে। জামায়াতে ইসলামী সবসময় অসহায় ও সমস্যাগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘শহীদুল্লাহ ভাই একজন দৃষ্টিপ্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষ। তার পুরোনো টিনের ঘরটি এতটাই জরাজীর্ণ ছিল যে সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে বসবাস অনুপযোগী হয়ে যেত। আজ আমরা তার জন্য একটি নিরাপদ ঘর নির্মাণের উদ্যোগ নিতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোহাম্মাদ উল্লাহ, জামালপুর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ কামরুল হাসান, বাহাদুরসাদী ইউনিয়নের সভাপতি হাফেজ নজরুল ইসলাম, আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী এস এম মঞ্জুরুল হক, মো. হাফেজ আহমেদ, মো. বছির উদ্দিন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।