কুমিল্লা অফিস

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-ছাত্রী সংসদের আপ্যায়ন ও আমোদ-প্রমোদ বিষয়ক সহ-সম্পাদক এবং ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সাবেক ছাত্রনেতা ফখরুদ্দিন হামিম ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মু. মাহবুবুর রহমান।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম ফখরুদ্দিন হামিম ছিলেন একজন দ্বীনদার, আমানতদার ও আদর্শনিষ্ঠ ছাত্রনেতা। ছাত্রজীবনে তিনি ইসলামী আন্দোলনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে আন্তরিকতার সাথে কাজ করে গেছেন। তার ইন্তিকালে ইসলামী আন্দোলন এক নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো।