বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান বলেছেন, শ্রমিক সমাজের ভাগ্য উন্নয়নে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্দোলন করে যাচ্ছে।
গতকাল শনিবার সকালে রংপুর নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত রংপুর-দিনাজপুর অঞ্চল দায়িত্বশীল ও পৃথক কর্মী সমাবেশ এবং রংপুরের নির্বাচিত জাতীয় সংসদ সদস্যগণের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর-দিনাজপুর অঞ্চলের অঞ্চল পরিচালক মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশেম বাদল, সহকারী অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিয়াউল হক, রংপুর মহানগর উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান ও জেলা উপদেষ্টা মাওলানা এনামুল হক, নীলফামারী জেলা সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঠাকুরগাঁও জেলা সভাপতি মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি এডভোকেট কাওছার আলী ও জেলা সভাপতি বেলাল আবেদীন, জেলা সেক্রেটারি হারুন উর রশিদ, পঞ্চগড় জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া, লালমনিরহাট জেলা সভাপতি রেনায়েল আলম ও জেলা সেক্রেটারি অধ্যপক লুৎফর হমান, কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট ইয়াসিন ও জেলা সেক্রেটারি আতাউর রহমান, গাইবান্ধা জেলা সভাপতি নুরন্নবী প্রধান, দিনাজপুর জেলা সভাপতি জাকির হোসেন ও সেক্রেটারি এনামূল হক এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
এডভোকেট আতিকুর রহমান বলেন, অতীতে শ্রমিক আন্দোলনে সৎ নেতৃত্বের াভাবে শ্রমিক সমাজ সীমাহীন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই সংকট দূর করতে আপনাদের এগিয়ে আসতে হবে। শ্রমিকরা সবসময় ব্যাবহার হয়েছে, তারা আবার বঞ্চিতও হয়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে নুন্যতম মজুরী কাঠামোর দাবি জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের ওয়েজ র্বোড বাস্তবায়নসহ শ্রমজীবি মানুষের যৌক্তিক দাবিসমূহ পূরণ করতে হবে। দেশের শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত না হলে জুলাইয়ের বিপ্লব র্স্বাথক হবে না।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী শ্রম আইন বাস্তবায়নে আন্দালন করছে। এই অধিকার নিশ্চিত করতে এবং শ্রমিকদের হক আদায় ও বৈষম্য দূর করতেই আমদের নিরলস কাজ করতে হবে। তিনি বলেন, সমাজতন্ত্র জাতীয়তাবাদ কেউ শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারেনি। তাই আল্লাহর সন্তুষ্টি অর্র্জনের মাধ্যমে আমাদের প্রত্যেককে উন্নত নৈতিক চরিত্র গড়ে তুলে এ অধিকার নিশ্চিত করতে হবে। সেই সাথে সমাজে দখলবাজ ও চাঁদাবাজি বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। বিকেলে একই স্থানে সমাবেশের দ্বিতীয় অধিবেশনে রংপুরের নির্বাচিত রংপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর-১ গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী, রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মাওলানা নূরুল আমীনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি বলেন জুলুম ও বঞ্চনা থেকে মুক্তি পেয়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে শ্রমিকরা একদিন রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করবে। অধ্যাপক মাওলানা রায়হান সিরাজী এমপি বলেন, শ্রমিকরা কেবল ঘরবাড়ি নির্মাণ করে না, তারা ২৪-এর গণআন্দোলনে রাষ্ট্র গড়ার দায়িত্বও পালন করেছে। অধ্যাপক মাওলানা নুরুল আমীন এমপি বলেন, যুগে যুগে শ্রমিকরা তাদের রক্ত আর ঘাম দিয়ে মানুষের জীবনের নতুন স্বপ্ন গড়েছে তবে তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি।