বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান আজ (শনিবার) বগুড়া জেলা ও বগুড়া মহানগর শাখার যৌথ রুকন সম্মেলনে যোগদান করবেন। সম্মেলনে অংশ নিতে গতকাল (শুক্রবার) রাতে তিনি বগুড়ায় পৌঁছে সার্কিট হাউজে অবস্থান করছেন। আজ সকাল ৬টায় তিনি জেলার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করতে যাবেন। এসময় তিনি শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করবেন। এরপর সকাল ১০.৪৫টায় বগুড়া সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় করবেন। এরপর বেলা ১২টায় আমীরে জামায়াত মমইন কনফেনশন সেন্টারে জামায়াতের রুকন সম্মেলনে যোগদান করবেন। সম্মেলন শেষে বিকেলে তিনি উত্তরাঞ্চলের সর্ববৃহৎ কওমী মাদরাসা জামিল মাদরাসা পরিদর্শনে যাবেন এবং শিক্ষক ও ছাত্রদের সাথে কুশল বিনিময় শেষে বগুড়া ত্যাগ করবেন। স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ জানিয়েছেন, রুকন সম্মেলন সহ আমীরে জামায়াতের সকল কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।