রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর ছায়ায় দেশের সকল শ্রেনি পেশার মানুষকে আশ্রয় দিতে হবে। পৃথিবী আর সমাজ বদলাতে হলে সবার আগে উন্নত চরিত্রের আলোকে নিজেকে বদলাতে হবে। জামায়াতে ইসলামী এ লক্ষ্যে নৈতিক চরিত্র সম্পন্ন সৎ মানুষ গড়ার আন্দোলন করছে। ইসলামী আন্দোলনই আমাদের ঠিকানা। জান্নাতে যাওয়ার পথ সন্ধান করতেই আমরা আখেরাতের সাফল্য অর্জনের লক্ষ্যে জামায়াতে ইসলামী করি।

গত শুক্রবার সকালে রংপুর নগরীর স্থানীয় মডেল কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর মহানগর শাখার আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিক্ষা শিবিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, সাবেক কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, রংপুর মহানগর শাখার সেক্রেটারি আনোয়ারুল হক কাজল ও সহকারী সেক্রেটারি আল আমীন হাসান, রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ভোগে নয় ত্যাগের মাধ্যমে আমাদের সৎ লোকের শাষন ব্যবস্থা প্রমান করতে হবে। দল মত ধর্ম বর্ণ র্নিবিশেষে সবার প্রতি ন্যায় ও ইনসাফ ভিত্তিক আচরন করতে হবে। আমরা কারও হক নষ্ট করবোনা বরং প্রত্যেকের হক সঠিক ভাবে ব্যাবহারের সুযোগ করে দেব। আমরা দলীয় করনে বিশ্বাষ করিনা। এই ভালোবাসা নিয়ে আপামর মানুষ আমাদের ভোট দিয়েছে এবং রংপুরের ৬ টি আসনেই র্নিবাচিত করেছে।

তিনি বলেন, শহীদের রক্ত যেখানে ঝড়েছে, সেখানেই ইসলামের বিজয় হয়েছে। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের জুলুমের শাষণে আমাদের ১১ জন কেন্দ্রীয় নেতাকে বিচারের নামে প্রহসন করে ফাঁসীতে ঝুলিয়ে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। সেই জুলুমের বিপরীতে রক্তের স্রোতেই জনগণের ভালোবাসায় আল্লাহ রাব্বুল আল আমীন আজকে জামায়াতের এই বিজয়ের অবস্থান সৃষ্টি করেছে।

এটিএম আজহারুল ইসলাম এমপি ঐ দিন বিকেলে বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা এলাকায় নিজ বাসভবনে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এদিকে এটিএম আজহারুল ইসলাম এমপির আহবানে গতকাল ২ রা মে শনিবার বিকেলে বদরগঞ্জ মডেল হাইস্কুল অডিটরিয়ামে আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ এবং বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা শাখা সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, আর্দশ শিক্ষক ফেডারেশন বদরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

শিক্ষক সমাবেশে এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন ইসলাম শিক্ষাকে সর্বচ্চ গুরুত্ব দিয়েছে। তাই আমাদের শিক্ষার্থীদের উত্তম শিক্ষা দিতে হবে। তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর । এজন্য শিক্ষার্থীদের নৈতিক মুল্যবোধ দিয়ে শিক্ষ দিতে হবে।