জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান জাপান প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে বলেছেন, — শুধু অর্থ নয়, দেশে পাঠাতে হবে ‘মেধার রেমিট্যান্স’।

আজ মঙ্গলবার এশার নামাজ আদায়ের পর মসজিদ আস-সালামে হিরোশিমা প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ পেশাদারদের সাথে আন্তরিক মতবিনিময় করার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি তাদের উদ্বুদ্ধ করে আরও বলেন, জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাই পারবে বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে।

প্রবাসের এই মেধাবী সন্তানদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।

সূত্র: আমীরে জামায়াতের সফরসঙ্গী মীর আহমদ বিন কাশেম'র ফেসবুক পেজ থেকে।