আল হেলাল, নালিতাবাড়ি শেরপুর: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে শেরপুর জেলার গারো পাহাড়ের জনপদের ভোটের রাজনীতি। রাজনৈতিকভাবে শেরপুরের তিনটি হারানো আসনই পুনরুদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে বিএনপি। আর সব আসনে ভাগ বসাতে কোমর বেঁধে মাঠে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্য দলগুলোও বসে নেই। এনসিপি, এলডিপি, এবি পার্টি, গণ অধিকার, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ অন্যান্য দলও বেশির ভাগ আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। প্রতিটি আসনে একক প্রার্থী ঘোষণা করে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম, বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সানসিলা জেবরিন প্রিয়াংকা। শেরপুর-২ আসনে মোঃ ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি, শেরপুর-৩ থেকে বিএনপির মোঃ মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হচ্ছেন নুরুজ্জামান বাদল। বিএনপি তাদের প্রার্থিতা চূড়ান্ত করতে বিলম্ব করায় গত ৪ নভেম্বর পর্যন্ত প্রতিটি আসনই একাধিক মনোনয়ন প্রত্যাশী ভোটারদের মন জয় করতে নানা কর্মসূচি পালন করেন। শেরপুর-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মরহুম হুইপ আলহাজ্ব জাহেদ আলীর পুত্র ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত একক প্রার্থী হচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক বিতর্ক বিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হচ্ছেন মাওলানা মুফতি মোঃ আবদুল্লাহ আল কায়েস, এবি পার্টি এর প্রার্থী হলেন, মাওলানা আব্দুল্লাহ বাদশা। জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি দৈনিক সংগ্রামকে জানান, জুলাই আগস্ট পরিবর্তীত পরিস্থিতিতে এলাকায় তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। তারা গনসংযোগ করেছেন। মসাজিদ মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ হাট-বাজারে নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী উপজেলা সেক্রেটারি মুফতি আব্দুল্লাহ আল কায়েস বলেন, পরিবর্তীত পরিস্থিতিতে দেশে ইসলামী ভাবধারায় গণজাগরণ ঘটে গেছে। মানুষ পরিবর্তন চায়। আমি নিয়মিত লিফলেট বিতরণসহ উঠান বৈঠক করছি। হাট বাজারে ব্যাপকভাবে সারা দিচ্ছে। এবি পার্টির প্রার্থী মাওলানা আব্দুল্লাহ বাদশা বলেন, তিনি সারা বছর এলাকার নানা শ্রেণি-পেশার মানুষের পাশে থাকেন। এর আগেও তিনি মানুষের ব্যাপক সমর্থন পেয়েছেন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মরহুম হুইপ আলহাজ্ব জাহেদ আলীর পুত্র জেলা কর্মটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। এ আসনে বিএনপির অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন আমেরিকা প্রবাসি ইলিয়াছ খান, ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আবু সুফিয়ার ফয়জুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মুকলেছুর রহমান রিপন, জাপান প্রবাসি দুলাল চৌধুরী।