বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, গণঅভ্যুথানের জনগনের আকাংখা পূরন,স্বাধীন বিচার ব্যবস্থা, মানবাধিকার ও গুম খুনের অধ্যাদেশ গুলো সংসদে অনুমোদন না দিয়ে সরকার ডিপ ফ্রিজে পাঠিয়েছে।
গতকাল ৪ মে সোমবার রংপুর মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয় মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত অঞ্চল দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অঞ্চল দায়িত্বশীল বৈঠকে গত জাতীয় সংসদ নির্বাচনে রংপুর অঞ্চলের ১৮টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী জোটের মনোনিত প্রর্র্থীদের বিপুল পরিমান ভোট প্রদান এবং নির্বাচিত করায় রংপুর অঞ্চলের নারী পুরুষ আপমর জনগন এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ করা হয়। সেই সাথে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান কর্তৃক তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নে কার্যকর প্রস্তাব উথ্বাপন করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অঞ্চল দায়িত্বশীল বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, মুহাম্মদ আব্দুর রশিদ ও মাওলানা আব্দুল হাকিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, রংপুর মহানগর সেক্রটারী কে এম আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী এমপি, সেক্রেটারী মাওলানা এনামুল হক, নীলফামারী জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার এমপি, সেক্রেটারী মাওলানা আমতাজুল ইসলাম, পঞ্চগড় জেলা আমীর মোহাম্মদ ইকবাল হোসাইন, সেক্রেটারী মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এবং সেক্রেটারী মোহাম্মদ আলমগীর হোসেন, দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ মোহাম্মদ আনিছুর রহমান, সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, গাইবান্ধা জেলা আমীর মোহাম্মদ আব্দুল করিম সরকার এমপি, সেক্রেটারী মাওলানা জহুরুল হক, কুড়িগ্রাম জেলা আমীর অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন এবং লালমনিরহাট জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী এডভোকেট ফিরোজ হায়দার লাভলু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
অঞ্চল দায়িত্বশীল বৈঠকে মাওলানা আব্দুল হালিম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দেশের ৭০ শতাংশ জনগনের গনভোটের অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জনমত উপেক্ষা করে গণঅভ্যুথানের আকাংখা ধ্বংস করা যাবেনা। মাওলানা আব্দুল হালিম বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে ২৪ শের বিপ্লব সাধিত হয়েছে। জুলাই সনদের বাস্তবায়নের সেই বিপ্লবের পুর্নতা দিতে হবে।